শীর্ষ সন্ত্রাসীরা দ্রুত আইনে আওতায় আসবে: ডিবিপ্রধান

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি হেলাল’ ও ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। 

মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে চাপাতি দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ভিডিও ব্যাপকভাবে আলোচনায় এসেছে। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন। এছাড়া গত রোববার রাতে মিরপুরে প্রকাশ্যে এভাবেই কোপানো হয়েছে দুজনকে, এ ব্যাপারে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমাদের মনিটরিং অব্যাহত আছে। শীর্ষ সন্ত্রাসীসহ অন্য সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গোয়েন্দা পুলিশ কাজ করছে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে রেজাউল তিনি আরও বলেন, আমরা খতিয়ে দেখবো। প্রতিনিয়ত আমরা কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে ও শান্তিতে থাকতে পারে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়েছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন রয়েছে। 

পিচ্চি হেলালের বিরুদ্ধে ৫ আগস্টের পর জোড়া খুনের মামলা হয়েছে। অন্যদিকে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এ বিষয়ে ডিবি প্রধান বলেন, কোনো সন্ত্রাসীকে আমরা ছাড় দেবো না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ কি এখনও হারানো মনোবল ফিরে পায়নি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তা মনে করি না। পুলিশ মনোবল ফিরে পেয়েছে। বর্তমান কমিশনারের নির্দেশে অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করা হচ্ছে।

আমরা অপরাধীদের তালিকা করেছি এবং সে অনুযায়ী কাজ করছি উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, এলিফ্যান্ট রোডের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হাজারীবাগ থেকে রাতুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইতোমধ্যে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরবিএস
চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মহানগর...
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর