কুমিল্লায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম

কুমিল্লায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। 

সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।

এদিকে জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করে। এসময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর