আওয়ামী লীগের আমলে বাতিল হওয়া শফিউল আলম প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এসময় ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।
গেজেটে ইসি জানায়, শর্ত মানতে ‘ব্যর্থ হওয়ায়’ জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে।
পরে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা।