একসাথে বেশি মানুষ ঢাকা ছাড়ায় দুর্ভোগ হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

একসাথে বেশি মানুষ ঢাকা ছাড়ায় কিছুটা দুর্ভোগ হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাননি বলেও জানান তিনি।

বুধবার (৫ জুন) গাবতলি বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিভিন্ন বাস কাউন্টার ও যাত্রীদের সাথে কথা বলেন।

যাত্রীদের পক্ষ থেকে টিকেট না পাবার অভিযোগ করা হয়। পরে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতিরিক্ত যাত্রী উপস্থিতির সুযোগে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তাও দেখা হবে।

সারাদেশে বৃষ্টি ও গাড়ির চাপের কারণে মহাসড়কে যানজট আছে বলে স্বীকার করেন তিনি।