স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সবচেয়ে বড় সন্তুষ্টি হচ্ছে, আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম। এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, নতুন যিনি বা যারা দায়িত্বে আসবেন তারা হয়তো আরও ভালো কাজ করবেন।

নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্ভেজাল, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন সারাদেশে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং কোনো প্রাণহানি হয়নি।

এবারের নির্বাচনে কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি বলেও দাবি করেন তিনি। 

গণমাধ্যম যে কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, এক ও অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা এই তিনটি স্তরের পাশাপাশি গণমাধ্যমও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

আমি আশা করি ভবিষ্যতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও এটা বজায় থাকবে, যোগ করেন তিনি। 

আরবিএস
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর