কেন্দ্র দখলের অভিযোগ নেই, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং এখন পর্যন্ত কেন্দ্র দখলের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বারিধারায় ডিইউএসএ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভোটের পরিবেশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কোথাও কেন্দ্র দখলের মতো কোনো অভিযোগ আমরা পাইনি।

একজনের ভোট অন্যজন দিয়ে দিচ্ছে—এমন কোনো অভিযোগ রয়েছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই অভিযোগ নাকচ করে দেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এলে প্রয়োজনে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

বারিধারার এই কেন্দ্রে ভোট দেওয়ার সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক সারাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

একাত্তর/এসি
জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর