বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে ১৫ ক্লাব

বিসিবি নির্বাচনে ১৫টি ক্লাব অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আদেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচন হতে কোনো বাধা নেই বলেও আদেশ দেন আদালত।

রোববার (৫ অক্টোবর) এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত।

এর আগে গত ২২ সেপ্টেম্বর, বি‌সি‌বি নির্বাচ‌নে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে বি‌সি‌বির সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চি‌ঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্ট।

পরে হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন চেম্বার জজ আদালত। বিসিবি সভাপতির পাঠানো চিঠি বৈধ। এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হবে হাইকোর্টে।

১৫ ক্লাবের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, যে ১৫টি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে সেগুলো হলো— এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস্ ক্রিকেট একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, আলফা স্পোর্টিং ক্লাব।