প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজকের বৈঠকের এজেন্ডায় ছিলো পাঁচটি বিষয়। এগুলো হলো- 

১। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে (ক) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ​অন্তর্ভুক্তি, (খ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে অন্তর্ভুক্তি, (গ) ঢাকা ওয়াসায় অন্তর্ভুক্তি, এবং (ঘ) নারায়ণগঞ্জ জেলার ​রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন। 

২। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন।

৩। ​বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনারদের বয়স সংক্রান্ত ​বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ এর উপ-ধারা (৬) এর শর্ত ​বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন।

৪।​ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের বয়স সংক্রান্ত ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ​২০১০’ এর ধারা ৭ এর উপ-ধারা (৩) এর দফা (ছ) বিলুপ্তকরণের প্রস্তাব অনুমোদন।

৫।​ সংসদ সদস্যদের (বেতন ও ভাতা) (সংশোধনী) আইন, ২০২৬”-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন