জ্বালানি সংকট: যৌথ কমিটিতে বিরোধী দলের পাঁচ এমপির নাম প্রস্তাব

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম

দেশে চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটির জন্য বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আজ পাঁচজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এই কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি জাতীয় সংসদে এসব নাম ঘোষণা করেন এবং বিরোধী দলকে পাঁচজন সদস্য মনোনয়নের আহ্বান জানান।

বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাবিত পাঁচ সদস্য হলেন- জামায়াতের মো. সাইফুল আলম (ঢাকা-১২), মো. নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও মো. আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

শফিকুর রহমান বলেন, সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে, তাই আমিও সম্মান দেখিয়ে বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজনের নাম উপস্থাপন করছি।

ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং চালুর সরকারি সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই সিদ্ধান্তের বাস্তবায়ন সংসদ কমপ্লেক্স থেকেই শুরু করা যেতে পারে।

তিনি বলেন, আমি অনুরোধ করব, এটি সংসদ এলাকা থেকেও শুরু হোক। সংসদ যেন এই লোড ম্যানেজমেন্ট ব্যবস্থার বাইরে না থাকে। ঢাকার অন্যান্য এলাকায় যদি এক ঘণ্টা করে লোডশেডিং হয়, এখানেও একইভাবে প্রয়োগ করা উচিত, যাতে মানুষ বুঝতে পারে আমরা একটি সমান ব্যবস্থা গড়ে তুলতে চাই।

এ সময় স্পিকার বলেন, সংসদে লোডশেডিং হলে অধিবেশন কার্যক্রম ব্যাহত হতে পারে। জবাবে বিরোধী দলীয় নেতা স্পষ্ট করেন, তিনি অধিবেশন নয়, সংসদ কমপ্লেক্সে লোডশেডিংয়ের কথা বলেছেন।

এর আগে, বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দেশের জ্বালানি পরিস্থিতির ‘যৌক্তিক সমাধান’ খুঁজে বের করতে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন এবং বিরোধী দলের কাছে পাঁচজন সদস্যের নাম চান।

প্রস্তাবিত এই কমিটির সভাপতি হবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং এতে সরকারি ও বিরোধী দল থেকে পাঁচজন করে সদস্য থাকবেন।

সরকারি দলের পক্ষ থেকে প্রস্তাবিত সদস্যরা হলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (লক্ষ্মীপুর-৪), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২) ও মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (শরীয়তপুর-৩)।

আরবিএস
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং চলমান সংকট মোকাবিলায় দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সংবিধান সংস্কার পরিষদের সভা আহবনের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যেহেতু সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও আকাঙ্ক্ষার মূল্য পাওয়া যায়নি, তাই তারা আবারও জনগণের...
আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো। ২০০৯ সালের এদিনে বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারানো ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের স্মরণে রাজধানী ঢাকার বনানী সামরিক...
একটি পরিচ্ছন্ন সমাজ ও সুন্দর দেশ গড়ার অঙ্গীকার নিয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর