সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র বাতিলের শুনানি আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের করা আবেদনের ওপর শুনানি হবে।  

রোববার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আপিল করেন মনিরা শারমিন। 

সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর না যেতেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন মনিরা শারমীন। এমন অভিযোগে ২৩ এপ্রিল তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়। 

একই দিনে শুনানি হবে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মার্মার মনোনয়নের বৈধতার বিষয়েও। 

এর আগে গত ২২ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।