জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম কিশোরগঞ্জ সফর। এদিন তিনি মাছের পোনা অবমুক্ত ও জাতীয়ভাবে নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্য উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম কটিয়াদির কলেজ মাঠ, লোহাজুড়ী, আচমিতা এলাকায় অনুষ্ঠানের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন।
এসময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, মন্ত্রণালয়ের ডিজি, যুগ্মসচিব, জেলা প্রশাসকসহ জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।