আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২৬ জুলাই) সকালে প্রথমে তিনি আকস্মিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় ছুটি না নিয়ে দীর্ঘদিন হাসপাতালে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে বরখাস্ত (সাসপেন্ড) করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে নির্দেশ দেন। খবর বাসসের। 

একইসঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফা বিশ্বাসকে বরখাস্তসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।

এরপর মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি দীর্ঘ একমাস ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের এক চিকিৎসককেও বরখাস্ত করার নির্দেশ দেন। 

পরে তিনি রান্নাঘর, ওয়াসরুম এবং বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। 

মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে সমস্যা হয়েছে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।

এছাড়া প্রতিটি জেলা হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০১ শয্যা ফিজিও থেরাপি, মডার্ন প্যাথলিজ করা হচ্ছে প্রতিটি উপজেলায়। পরবর্তীতে এগুলোতেও ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে।

ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্লানিং সেন্টার পিপি করা হবে। এছাড়া খুব তাড়াতাড়ি ই-হেলথ কার্ড দেওয়া শুরু করা হবে যা প্রধানমন্ত্রী নিজেই দেখছেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা প্রমুখ।

আরবিএস
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর