‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে চারটায় খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি দেশের বৃহত্তম এ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এই দ্বিতীয় আসরের সূচনা ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে শিশু-কিশোর ও গ্যালারিতে উপস্থিত ক্রীড়ামোদী দর্শনার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশ থেকে তরুণ ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া পরিদপ্তর এটি বাস্তবায়ন করছে। আশির দশকের অত্যন্ত জনপ্রিয় সংস্কৃতিবিষয়ক প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলেই ক্রীড়াক্ষেত্রে এই বৃহৎ ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

এবারের আসরে আগের আটটি ইভেন্টের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে খেলোয়াড়রা তাদের পারদর্শিতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। দ্বিতীয় আসরে শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে।

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চলতি বছরের ২ মে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর উদ্বোধন করা হয়েছিল।

একাত্তর/এসি
মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক...
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বহুগুণ বাড়াতে চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
দেশের অভ্যন্তরীণ আকাশে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম বাড়লেও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের...
চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব কেবল কূটনৈতিক চুক্তি বা বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষার প্রতিটি স্তরে এর সুফল পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর