রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় রদবদলের খবরটি গুজব। তবে মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন।
এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ নিয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন ইস্যুতে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।