আ. লীগ আমলে দুর্বল হয়েছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার: রাষ্ট্রপতি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অন্যদিকে, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ছয় লাখ কোটি টাকা। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো জরুরি।

একাত্তর/কেআই
আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ সব মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ইতিমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, রাজনৈতিক দল...
বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও...
২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। 
দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে  ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে গুজব ও অপতৎপরতা রুখতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়...
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুতিদের ১২১ যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর