মানসম্মত শিক্ষা নিশ্চিতে দ্রুত শিক্ষা কমিশন গঠনের আহবান রাষ্ট্রপতির

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহবান জানান।

অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা অ্যাসোসিয়েশনের চলমান বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসহ নানা সংকটের কথা তুলে ধরেন। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং গবেষণায় প্রণোদনা বাড়ানোর বিষয়টিও রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন তারা।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। কিন্তু ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাদের আবাসনসঙ্কট আরও তীব্র আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির বিশেষ সহযোগিতা কামনা করেন তারা।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তার মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশের উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
মানুষ হত্যা, আগুন-সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো আত্মবিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল থেকে প্রায় ২১০ বছর আগে নিয়ে যাওয়া নকশাখচিত একটি মার্বেল ফলক যুক্তরাজ্যে নিলামে উঠতে যাচ্ছে। ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্নেল পোনল ফিপস (Pownoll Phipps)...
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব চললেও সরকার তা প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
ব্যাংকখাতের অস্থিরতা এবং অনিশ্চয়তা কারণে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে ব্যাংকের চাকরি লোভনীয় হলেও, সেই আগ্রহ কমছে দিন দিন। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, গেলো দুই বছরে ব্যাংক থেকে চাকরি খুইয়েছেন অন্তত দশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে রেকর্ড দরপতন হয়েছে ইরানের মুদ্রা রিয়ালের। শনিবার (২৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ৩০ লাখ রিয়াল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর