সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন তুহিন রেজা

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।

সংগঠনটির সভাপতি জাস্টিস সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। গত ২৭ অক্টোবর জারি করা ওই চিঠিতে নবনিযুক্ত কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে তুহিন রেজাকে আন্তরিক স্বাগত জানিয়েছে সংগঠনটি।

চিঠিতে উল্লেখ করা হয়, অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক গবেষণা, লেখালেখি, পরামর্শ এবং বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটি আশা প্রকাশ করে যে, মানবাধিকার প্রতিষ্ঠার কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে তুহিন রেজার অভিজ্ঞতা, দক্ষতা ও সার্বিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে মানবাধিকার রক্ষা ও প্রসারে সংগঠনটির নানা কর্মসূচিকে সামনে এগিয়ে নিতে নবনিযুক্ত এই

মনোনয়ন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ চিঠির অনুলিপি ইতোমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নেপালে অবস্থিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়েছে।

তুহিন রেজার এই নবনিযুক্তি আঞ্চলিক পর্যায়ে মানবাধিকার সুরক্ষার আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।