ভারতের নীরবতায় আটকে গেলো সার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সম্ভাবনা ছিলো। ভারত ছাড়া সবগুলো দেশ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও অজানা কারণে ভারতের নীরবতায় আটকে গেলো সাইড লাইনের সেই বৈঠক। 

গত জুন মাসে সার্কের বর্তমান চেয়ার নেপালের পক্ষ থেকে সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মন্ত্রী পর্যায়ে বৈঠকের আহ্বান জানানো হয়। 

সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত। ফলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সার্কের কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা সার্ককে আবারও সক্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠকের আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভারতের সিদ্ধান্ত না আসায় শেষ পর্যন্ত সেই উদ্যোগও বাস্তবায়িত হচ্ছে না।

আরবিএস
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। 
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লং মার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর