মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময় খালের পাড়ে একটি স্মারক বৃক্ষও রোপণ করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।