সমাজের অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাটের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। ১৫ হাজার সদস্যের এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের নানা অপরাধ নির্মূলের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে।

Lalmonirhat PM2

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী মানুষের সুস্থতার জন্য সমাজকে আবর্জনামুক্ত করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তরুণেরাই সমাজে পরিবর্তন আনতে পারে। আলোকিত লালমনিরহাট তা প্রমাণ করেছে। এ ধরনের সামাজিক কার্যক্রমে আরও বেশি তরুণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।