পরবর্তী প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
এ সময় দেশে এখনো আগুন সন্ত্রাস চলছে উল্লেখ করে তিনি বলেন, নিরীহ মানুষকে হত্যা করছে সন্ত্রাসীরা। এটা কোন বাংলাদেশ, এমন প্রশ্নও তোলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের কোনো বিকল্প নেই। পরবর্তী প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।