রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি পেশ করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য ও আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা...
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করে সহজেই পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য স্বাস্থ্য খাতের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান...
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি প্রস্তুতি এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর...
হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়াও চলমান। 
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর