প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অনুমোদনের জন্য মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং বাকি আটটি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হবে।
এ ছাড়া আজকের বৈঠকের আলোচ্যসূচিতে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে।