দিনের ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

দিনভর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করার পরও, ক্লান্তি উপেক্ষা করে সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান এবং নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় স্বর্ণদ্বীপে অবতরণ করেন তিনি।

সেখানে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

মহড়াস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে বসিয়ে নিজে আর্মি টেকনিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বর্ণদ্বীপের কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরে বিশ্রাম না নিয়ে সরাসরি সচিবালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

 

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ...
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেবল গ্যালারিতে বসে অনুশীলন দেখাই নয়, বরং সেনাবাহিনীর অফরোড ফোরহুইল ড্রাইভ...
প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।
পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে...
বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে শিক্ষার সুযোগ বাড়ানো এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করতে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। তিনি বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা...
বিদেশি পিস্তল, গুলি, বিপুল দেশীয় অস্ত্র ও মাদকসহ রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় কথিত ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এর আগে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর