দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদ হারুন অর রশিদকে।
নড়াইলের পুলিশ সুপার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
অন্যদিকে, গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিক উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে। বিশেষায়িত গোয়েন্দা শাখার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।