বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ শ্রমিক, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল চারটার দিকে তারা বিমানবন্দরে পৌঁছান। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাতটায় তাদের মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় বিমানবন্দরে উপস্থিত হয়ে শ্রমিকদের বিদায় জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন এই ১১২ শ্রমিক। নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশযাত্রা করছেন তারা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বিদায় আয়োজন ঘিরে শ্রমিকদের মধ্যেও রয়েছে বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।