বিদায়ে শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, ১০ হাজার কর্মী পাঠানোর ঘোষণা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের প্রথম ফ্লাইট উদ্বোধন ও ওই ১১২ জন শ্রমিককে বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় তাদের মালয়েশিয়ার উদ্দেশে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিলো। দীর্ঘ আড়াই বছর পর এই ফ্লাইটের মধ্য দিয়ে আবারও দেশটিতে কর্মী যাওয়া শুরু হলো।

সরকারি সংস্থা বোয়েসেলের (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) মাধ্যমে পাঠানো এসব কর্মীর পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা ও অন্য আনুষঙ্গিক খরচের দায়িত্ব নিয়েছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকেটের সম্পূর্ণ ব্যয় বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

নতুন কর্মস্থলে কর্মীরা মাসিক মূল বেতন পাবেন এক হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।

বিমানবন্দরে প্রথম ফ্লাইট উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজকের ১১২ জন শ্রমিককে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাচ্ছে সরকার। পাশাপাশি পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো হবে। বিদেশে দক্ষ মানবসম্পদ পাঠাতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মালয়েশিয়ায় অবস্থানকালে সে দেশের আইনকানুন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশযাত্রা করছেন এই শ্রমিকেরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিদায়ের মুহূর্তে তাঁদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায় এবং তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিদায়ের আগে প্রধানমন্ত্রী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তোলেন।

 

একাত্তর/এসি
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক।
প্রাণিসম্পদ খাতের রপ্তানি বাড়াতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতকে আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার কাজ করছে। বিশ্ববাজারে...
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ‘অস্থিরতা সৃষ্টি’ বন্ধ করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের দুই আনুষ্ঠানিক সামরিক মিত্র জাপান ও ফিলিপাইনের মধ্যে ক্রমবর্ধমান...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার তিনজন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা...
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সাতজন আহত হয়েছেন এবং শহরের একটি শপিং সেন্টার ও অপর দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি...
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর