মালয়েশিয়া যেতে নির্ধারিত খরচের বেশি নিলেই কঠোর ব্যবস্থা

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

সাত-আট লাখ টাকার ভোগান্তি আর দালালচক্রের দৌরাত্ম্য থামাতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে মাত্র ১ লাখ ৫৪ হাজার টাকা খরচেই কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন। নির্ধারিত এই খরচের বাইরে কেউ এক টাকাও অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা কোনো ধরনের অনিয়মে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের এই অধিবেশন শুরু হয়।

প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ জনদুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়া হচ্ছে। এই সিন্ডিকেট ও সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে কর্মী পাঠানো সম্ভব হবে, তা দেশের সাধারণ মানুষ জানতে চায়। পাশাপাশি সরকারের নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মীরা সত্যিই যেতে পারছেন কি না, তা তদারকির জন্য আলাদা কোনো সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এর জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশ্বস্ত করে জানান, সোমবারই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। সব প্রস্তুতি শেষে আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্ধারিত এই প্রক্রিয়ার বাইরে গিয়ে কেউ যদি অতিরিক্ত অর্থ আদায় বা কোনো অনিয়ম করার চেষ্টা করে, তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী অভিবাসন খাতে শুদ্ধি অভিযানের চিত্র তুলে ধরেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বর্তমান সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না, রেহানা আক্তার রানুর এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে পাঠানোর পর চাকরি না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং চাকরির নামে প্রতারণার অভিযোগগুলো কঠোরভাবে তদন্ত করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী দোষী এজেন্সিগুলোর বিরুদ্ধে নিয়মিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের দায়ে ইতিমধ্যে ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

 

একাত্তর/এআরএস
শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’-তে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুরুতে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। পরে লিটন দাসকে...
বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর সেখানে সফলভাবে রিং (স্টেন্ট) ও বেলুনিং করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর