গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে সাতটি ইউনিট

রাজধানীর গুলশান-১ নম্বর সার্কেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেটের দক্ষিণ দিকের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার আগে ভবনের ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেল চারটার দিকে আগুন লাগে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের একটি ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের সাতটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি।


একাত্তর/এসএ