রাজধানীতে স্থাপনা নির্মাণে লাগবে সিটির অনুমতিও

রাজধানীতে যেকোনো অবকাঠামে নির্মাণে শুধু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষই (রাজউক) নয়, এখন থেকে নিতে হবে সিটি করপোরেশনেরও অনুমতি। 

রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকেও এ কথা বলেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে জলাবদ্ধতা নিরসনে বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে জোর দিয়ে মন্ত্রী বলেন, স্থাপনা নির্মাণে দ্রুত পদক্ষেপ নিলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব। কাউকে দোষারোপ করে নয়। জলাবদ্ধতা নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তাজুল ইসলাম বলেন, যে কোনো প্রকল্পের কারণে জনগণের অসুবিধা হলে সিটি করপোরেশন সেটা বন্ধ করে দিতে পারবে। সে ক্ষমতা তাদের দেওয়া হবে।

আরও পড়ুন: কওমি মাদরাসায় করোনা টিকা দেওয়া শুরু

সভায় ঢাকার খালগুলো নাব্যতা ফিরিয়ে আনতে নিজেদের কর্মকাণ্ড ও সমস্যাগুলো তুলে ধরেন ঢাকার দুই মেয়র।


একাত্তর/এসি