সিলেক্টইউএসএ টেক পিচ প্রতিযোগিতার বিজয়ী ‘প্রাইমসিংক সল্যুশন্স’

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।

৩৫০ জন আবেদনকারীর মধ্য থেকে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘প্রাইমসিংক সল্যুশন্স’। শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিজয়ী প্রতিষ্ঠানটি আগামী ৩–৬ মে ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে’ অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে।

মূলত উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং বিশ্বের সেরা কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে আকৃষ্ট করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার এই উদ্যোগ চালু করেছে। এটি বিনিয়োগকারী ও অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রতিযোগিতা আমেরিকান উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের একটি উদযাপন। তিনি সকল প্রতিযোগীকে তাদের উদ্ভাবনী ধারণাগুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চূড়ান্ত প্রতিযোগিতার আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মসূচির বাংলাদেশি প্রাক্তন অংশগ্রহণকারীরা প্রতিযোগীদের ব্যবসায়িক পরিকল্পনা ও পিচ উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এই সামিট সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.selectusa.gov এবং www.selectusasummit.us ওয়েবসাইটে।

একাত্তর/আরএ
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের ‘থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে’ দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’...
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর