দুলাভাইয়ের দেওয়া আগুনে মারা গেছে আট বছরের মিতু

রাজধানীর আদাবরের একটি বাসায় দুলাভাইয়ের দেয়া আগুনে দগ্ধ মোছা. মিতু আক্তার (৮) মারা গেছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।।

তিনি বলেন, আদাবর থেকে দগ্ধ অবস্থায় দুই শিশু আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে শিশু মিতু চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৬টায় মারা যায়। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক দুলাভাইকে পুলিশ আটক করেছে।

গত মঙ্গলবার (১৫ মার্চ) দুলাভাই আলাউদ্দিন কেরোসিন ঢেলে মিতু ও তার ভাই বাপ্পির (৫) গায়ে আগুন লাগিয়ে দেয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের বোন পারুল আক্তার বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা (মামলা নং-১৫) করেছেন।

ওই বাড়ির মালিক আব্দুল মালেক জানায়, সুনিবির হাউসিং এর দ্বিতীয় তলা বাসার নিচতলার ৭ নম্বর রুমে দগ্ধদের দুলাভাই রিকশাচালক আলাউদ্দি ও তার স্ত্রী মৌ ভালো বাসায় থাকেন। ঐদিন দুপুরে হঠাৎ আগুন আগুন করে চিৎকার দিলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ওই বাসার নিচতলার ইলেকট্রিক দোকানের ভাড়াটিয়া আরিফ জানায় আগুন আগুন করে চিৎকার শুনে দৌড়ে দেখি ওই রুমে  বাইরে থেকে ছিটকিনি লাগনো পরে ছিটকিনি খুলে  তাদের শরীরে আগুন জ্বলতে দেখে পড়েন নিভিয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

দগ্ধ শিশু বাপ্পি জানায়, আমাদের বাসা পাশেই রাস্তা থেকে  লাভাই আলাউদ্দিন আমাদের দুই ভাই বোনকে ঘুরতে নিবে বলে বাসায় ডেকে নিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাসার বাহিরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যায়।


একাত্তর/এসএ