লিবিয়ায় বন্দি থাকা ১৬২ বাংলাদেশি ফিরলেন

দেশে ফিরেছেন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৬২ জন বাংলাদেশি। 

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টার দিকে তাদের বহনকারী প্লেনটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইওম সূত্রে জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম-এর যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে বলে জানা গেছে। 

বিমানবন্দরেই তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ চলছে। এরপরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/জো