রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসের কন্ডাক্টরকে চাপা দিলো অরেক বাস

পুরানো ঢাকার ভিক্টোরিয়া পার্ক মোড়ে বাসের ধাক্কায় অপর বাসের কন্ডাক্টরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সিরাজ (৪৫)। পরিবার নিয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকতেন তিনি। কাজ করতেন ভিক্টোরিয়া বাসের কন্ডাক্টর হিসেবে।

ভিক্টোরিয়া পরিবহনের বাস চালক মোহাম্মদ ওয়াসিম জানান, সকালে তারা বাস নিয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পিছন থেকে একই পরিবহনের আরেকটি বাস এসে সিরাজকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় সঙ্গে সঙ্গে তাকে পাশেই ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান তিনি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে পাঁচজন নিহত

ওয়াসিম জানান, সিরাজের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ