ঢাকায় মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছালে তার শারীরিক উপসর্গ দেখে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা মাঙ্কিপক্স সংক্রমিত সন্দেহ করে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠান।

আইইডিসিআর জানায় , দেশে পৌঁছানের পর দ্রুত তাকে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয়েছে। তার শরীর থেকে নমুনা পিসিআর টেস্ট করা হবে। ফল পেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। 

তার সংস্পর্শে আসা সকলে নজরদারীতে রাখা হয়েছে বলেও জানায় আইইডিসিআর।

মাঙ্কিপক্স এক ধরনের ভাইরাল ইনফেকশন, যে ভাইরাস পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার জঙ্গলের ছোট আকারের স্তন্যপায়ী প্রাণী ও ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে থাকে।

গত ৭ মে যুক্তরাজ্যে নাইজেরিয়া ফেরত এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়।  ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পিকে হালদার  

অল্প সময়ের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাঙ্কিপক্সের বিস্তার বিজ্ঞানী, সরকার এবং স্বাস্থ্যকর্মীদের ভাবনায় ফেলেছে। বড় আকারে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেকে। তবে বিজ্ঞানীরা এ কথাও বলছেন যে, আমাদের এখনই খুব বেশি চিন্তা করার দরকার নেই।


একাত্তর/এসি