শিশুবক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

কথিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় সোমবার (১০ মে) আদালত এ রায় দেয়।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান।

সোমবার মতিঝিল থানার মামলায় রিমান্ড শেষে রফিকুল ইসলামকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। 

রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

তাকে আটক রাখার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে আদালতকে অবহিত করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিয়ে যায় ডিবি।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে কারাগার ও রিমান্ডে রয়েছেন আলোচিত-সমালোচিত এই ‘শিশুবক্তা।’

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেও কিছু সময় পর তাকে ছেড়ে দেয় পুলিশ।


একাত্তর/এসএ