রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, ৫৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ১৬৭০ পিস ইয়াবা, ১৭৬ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রাজধানীর শাহজাহানপুরে কিশোরের মরদেহ উদ্ধার

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ