সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে দ্রুত হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে দ্রুত হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একাত্তর/এআর