জাগপা সভাপতি লুৎফরের স্বাস্থ্যের খোঁজ নিলেন ডা. রফিকূল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। এতে তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং একাধিক স্থানে সেলাইয়ের প্রয়োজন হয়েছে।

ঘটনার পরপরই আহত খন্দকার লুৎফর রহমানকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে জরুরি চিকিৎসা প্রদান করা হচ্ছে। খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে খন্দকার লুৎফর রহমানের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

হামলার ঘটনাটি রাজধানীর বিজয়নগর এলাকায় সংঘটিত হয়। দুর্বৃত্তদের এই নৃশংস হামলায় খন্দকার লুৎফর রহমানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় জাগপা নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
ঢাকা-১৯ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার...
রাজধানীর পল্লবীতে মহানগর (উত্তর) বিএনপির ইফতার মাহফিলে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সম্প্রচার গণমাধ্যমকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার...
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দু'দফা হামলা ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব। সোমবার...
পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারকৃত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।রোববার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর