অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরো ৪৭৭

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ান্টভুক্তসহ শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেপ্তার করা হয়েছে ৮৭০ জনকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন (আগ্নেয়াস্ত্র), ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি রামদা ও তিনটি হেমার উদ্ধার করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

একাত্তর/আরএ
নাবালক ভাতিজাকে যৌন হয়রানি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসকসহ চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১৮ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোর ৬টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর