রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩১১ পিস ইয়াবা, ২০৩ দশমিক ৯ গ্রাম হেরোইন, ২৮ কেজি ২২৫ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।


একাত্তর/জো