রাজধানীতে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ২ হাজার ৪০৬ পিস ইয়াবা, ৪৭০ বোতল ফেন্সিডিল, ১০ লিটার দেশি মদ, ৬৪ গ্রাম ১৫৬ পুরিয়া হেরোইন ও ২৬ কেজি ৫০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: ভবনটিতে আগুন নেভানোর সব ব্যবস্থাই ছিলো, তবে…

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে।


একাত্তর/আরএ