যাত্রাবাড়ীর কাজলা সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেলযোগে দুইজন ইউনিভার্সিটিতে যাওয়ার সময়ে কাজলা ভাঙ্গা ব্রিজ এলাকায় আশিয়ান সিটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মো. ওমর ফারুক পলককে (২৪) মৃত ঘোষণা করেন।
আহত জুয়েল রানা (২২) চিকিৎসাধীন রয়েছেন, তার পা ভেঙে গেছে।
ওমর ফারুক চট্টগ্রামের মিরেশ্বরাই উপজেলার মমিনুল হকের ছেলে।
নিহত ও আহত দু’জন মুগদার মান্ডার ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪২
নিহতের মামার বন্ধু নাদিম হোসেন জানান, দুর্ঘটনার শিকার দু’জনই একই ইউনিভার্সিটির একই সেমিস্টারে শিক্ষার্থী। নিহত ওমর ফারুক পলক ও তার বন্ধু সহপাঠী জুরাইন এলাকায় থেকে মোটরসাইকেলযোগে ভার্সিটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন।
একাত্তর/আরএ