পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

রাজধানীর নয়া পল্টন বিএনপি অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে বিএনপি পার্টি অফিসের সামনে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

নিহতের নাম অনিতা বিশ্বাস (৫৫)। তার স্বামী- অমূল্য বিশ্বাস। তিনি ওয়ারীর গোলাপবাগে থাকতেন।

নিহতের ছেলে তাপস বিশ্বাস জানান, আহত অবস্থায় অনিতাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাতের তাপমাত্রা কমতে পারে

এদিকে পল্টন থানা পুলিশ সিএনজি চালককে সিএনজিসহ আটক করেছেন বলে জানা যায়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে।


একাত্তর/আরএ