অনুষ্ঠিত হলো এন. মোহাম্মদ গ্রুপের ফ্যামিলি ডে

প্রতি বছরের মতো এইবারও এন. মোহাম্মদ গ্রুপ তার সকল কর্মীদের নিয়ে আয়োজন করেছে ফ্যামিলি ডে।

চট্টগ্রামের বোয়ালখালিতে অবস্থিত এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হলো এন. মোহাম্মদ ফ্যামিলি ডে- ২০২৩। 

এবারের ফ্যামিলি ডে'র স্লোগান ছিল 'জিতবো মোরা একসাথে'। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন. মোহাম্মদ গ্রুপের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ। ভবিষ্যত পরিকল্পনা সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এন. মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল হক, চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব অহেদুজ্জামান মাসুদ, জেনারেল ম্যানেজার ফরমান তৈয়্যব, সিনিয়র ম্যানেজার আব্দুল ওয়াদুদ এবং হেড অফ প্রোডাকশনগণ। 


শ্রমিক কর্মচারীদের কাজের ক্ষেত্র তৈরি, তাদের নিরাপত্তা, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, ২০২৩ সালের ব্যবসায়িক পরিকল্পনা, নতুন নতুন পণ্য উৎপাদন ও বিভিন্ন পদক্ষেপ সমূহ নিয়ে আলোচনা করা হয়। 

২০২২ সালে নিজ ক্ষেত্রে অবদানের জন্য কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীদের দেওয়া হয়েছে সম্মাননা, সার্টিফিকেট ও পুরস্কার। সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হই খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষে 'একে উপরের উপর আস্থা রেখে জিতবো মোরা একসাথে' এই প্রত্যয় ব্যক্ত করে এন. মোহাম্মদ ফ্যামিলি ডে -২০২৩ এর সমাপ্তি ঘোষণা করা হয়।


একাত্তর/এআর