আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যামিলি ডে অনুষ্ঠিত

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম

জমকালো আয়োজনের মধ্যদিয়ে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের ফ্যামিলি ডে এবং চিলডেন্স ডে। আকিজ ভেঞ্চার গ্রুপের প্রায় ১২ হাজার পরিবারের সদস্যদের নিয়ে এই আয়োজন করা হয়।

শুক্রবার সকালে ফ্যামিলি ডে ও চিলড্রেনস ডে’র উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও অপারেশন ডিরেক্টর জহুরুল আলম, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদ।

চিলডেন্স ডে’র আয়োজনে শিশুদের জন্য ঘোড়ার গাড়ি, নাগর দোলা, বিভিন্ন গেমসসহ পিঠা, ফুচকা, জিলাপিসহ নানান ধরনের খাবারের আয়োজন ছিলো। এছাড়া দিনভর শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলায় প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করা হয়।

বিকেলে রাফেল ড্র পুরস্কারের সাথে অন্য খেলায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।

এসময় তিনি বলেন, আকিজ ভেঞ্চার গ্রুপের আজকের সাফল্য ও উন্নতির জন্য গ্রুপের পরিবারের প্রতিটি সদস্যের অবদান রয়েছে। সুষ্ঠু মানসিকতা ও সুষ্ঠু দেহ নিয়ে প্রত্যেক সদস্য যদি সৎ ও নিষ্ঠার সাথে কাজ করেন তবে, সাফল্য আসবেই।

বর্তমানে আকিজ ফুড এন্ড বেভারেজ লি. -বেভারেজ সেক্টরে সর্বোচ্চ করদাতা কোম্পানি। এছাড়া আকিজ ফুড এন্ড বেভারেজ গ্রীণ ফ্যাক্টরি অ্যাওয়ার্ডও অর্জন করেছে।

শেখ শামীম উদ্দিন এ ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাই। সবার সহযোগিতাই আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে।

জমকালো আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একাত্তর/আরএ
প্রতি বছরের মতো এইবারও এন. মোহাম্মদ গ্রুপ তার সকল কর্মীদের নিয়ে আয়োজন করেছে ফ্যামিলি ডে।চট্টগ্রামের বোয়ালখালিতে অবস্থিত এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হলো এন. মোহাম্মদ ফ্যামিলি ডে-...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর