একাত্তরকর্মীর পিতা ও স্ত্রীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:৪২ পিএম

একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকালে লালবাগের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

উল্লেখ্য আলম হোসেনের বাবার মৃত্যুর মাত্র আটদিন আগেই মৃত্যুবরণ করেন তার স্ত্রী স্বর্নালী রাপ্পীও।  

জয়নাল আবেদিন এবং স্বর্নালীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, 'মোঃ জয়নাল আবেদিন এবং স্বর্নালী রাপ্পী'র মৃত্যুতে আমি তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সৎ, সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে মরহুম মোঃ জয়নাল আবেদিনকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। এছাড়া স্বর্নালী রাপ্পীও এলাকার মহিলাদের নিকট সুপরিচিত ছিলেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।'

বিএনপি মহাসচিব তার শোকবার্তায় জয়নাল আবেদিন এবং স্বর্নালী রাপ্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


একাত্তর/এআর

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনে রাজপথের প্রতিটি আন্দোলনে সম্মুখযোদ্ধা হিসেবে সক্রিয় থাকা জয়পুরহাটের নুরজাহান বেগম হ্যাপী এবার সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী।
বিগত সরকারের সময়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে হাম...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, এমপি একজন দক্ষ আইনজীবী ও অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি বাংলাদেশের আইনাঙ্গন ও জাতীয় রাজনীতিতে সমানভাবে অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা এবং...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর