জাতীয় শোক দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:১৩ এএম

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক  ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম  মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

এ সময় ড. হাকীম  মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বাঙালি জাতির জীবনে ১৫ আগস্ট অত্যন্ত বেদনাদায়ক দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নিমর্ম বুলেটে শাহাদাতবরণ করেন বঙ্গবন্ধু, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং আত্মীয়-স্বজনসহ অনেকে। ড. ইউছুফ হারুন ভূঁইয়া শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

ড. ইউছুফ হারুন ভূঁইয়া আরো বলেন, ঘাতকেরা জাতির পিতা ও তাঁর পরিবারকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা করেছিলো। কিন্তু আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের মর্যাদায় আসীন হয়েছে। হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতেই হামদর্দ মানবসেবায় নিবেদিত হয়ে গোটা বাংলাদেশের মানুষের মনে আশার আলো জ্বেলে দিচ্ছে ।

রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক প্রশাসন এবং পরিচালক লিগ্যাল ও এস্টেট (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান, উপ-পরিচালক (সেলস) মো. মোখলেছুর রহমান মারুফসহ হামদর্দ এর ঊর্ধতন কর্মকর্তারা।  



একাত্তর/এআর





বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে।
মেহেন্দিগঞ্জে লন্ডন প্রবাসী বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন মিয়ার উদ্যোগে আক্রাম ফজিলাতুন্নেছা ফাউন্ডেশন উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর