রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাতে অত্র থানাধীন মনোয়ারা হাসাপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এদিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসাপাতাল, পরে সেখান থেকে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হাজীপাড়া গ্রামের ইউনুস খান ও সেলিনা আক্তারের ছেলে। বর্তমানে খিলগাঁও সিপাহি বাগে থাকতেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সরোয়ার হোসাইন।
তিনি বলেন, সংবাদ শুনে মুগদা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকের উপরে লালচে দাগ রয়েছে।
আরও পড়ুন: জ্যাকসন হাইটসে সড়কের নাম ‘বাংলাদেশ স্ট্রিট’
প্রাথমিকভাবে মৃতের স্বজনদের সাথে কথা বলে ও মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
একাত্তর/আরবিএস