রাজধানীর উত্তরার একটি টিনশেড মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটেছে।
রোজিনা জানান, সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস বিজিবি মার্কেটে আগুন লাগার খবর পায়। ১০ মিনিট পরেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে এই আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, কয়েকজন মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন।
টিনশেড এই মার্কেটটিতে কাপড়েরর দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।
বিস্তারিত আসছে...